চট্টগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বন কর্মকর্তা নিহত

চট্টগ্রাম, ১১ অক্টোবর- চট্টগ্রামের সাতকানিয়ায় বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক বন কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতের নাম মোবারক হোসেন (৪৮)। তিনি পদুয়া রেঞ্জের ডলু বনবিট কর্মকর্তা। আজ রবিবার বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়াস্থ নয়াখালের মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, ডলু বনবিট কর্মকর্তা মোবারক হোসেন অফিসিয়াল কাজে সাতকানিয়া যান। সেখানে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে তিনি মারা যান।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বামীর দ্বিতীয় বিয়ের প্রস্তুতি, স্ত্রীর লাথিতে স্বামীর মৃত্যু
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছির আরাফাত জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১১ অক্টোবর








