বগুড়া

বগুড়ায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বগুড়া, ৩০ নভেম্বর – বগুড়ার শাজাহানপুরে একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) মধ্যরাতে ঢাকা-রংপুর মহাসড়কের বনানীতে এ ঘটনা ঘটে।

আগুনে ট্রাকটির কেবিনের পুরো অংশ পুড়ে গেছে।

শাজাহানপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, বগুড়ার শিবগঞ্জে আলুর বীজ নামিয়ে ট্রাকটি সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বনানীতে ১০-১২ জন দুর্বৃত্ত গতিপথ রোধ করে ট্রাকটিতে ভাঙচুর চালায়।

তিনি জানান, এ সময় চালক ট্রাকটি উল্টো ঘুরিয়ে পালানোর সময় পাশের একটি গর্তে পড়ে যায়। এ সময় তিনি সহকারীকে নিয়ে পালিয়ে গেলে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে ট্রাকে আগুন ধরিয়ে দেয়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ৩০ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language