গাজীপুর

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর, ১৬ নভেম্বর – গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়কে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ ২ জন শিক্ষার্থী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত দুই শিক্ষার্থী শাহীন স্কুল কালিয়াকৈর শাখা ও মৌচাক স্কাউট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন নাওজোর হাইওয়ে থানার ওসি মো. শাহাদাত হোসেন।

নিহতরা হলেন, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরদুকাকান্দি গ্রামের শরীফ হোসেনের ছেলে জোবায়ের আহমেদ (১৫) ও মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার গোয়ালতলা গ্রামের মাসুদ রানার ছেলে নিরব হোসেন (১৮)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে রেডিমিক্সড পরিবহনের একটি গাড়ি সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন। এসময় অপর একজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সড়ক দুর্ঘটনার ফলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় পরবর্তীতে গাজীপুর জেলা পুলিশ কালিয়াকৈর থানা পুলিশ ও নাওজর হাইওয়ে পুলিশের সহযোগিতায় যানজট চলাচল স্বাভাবিক হয়।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন জনান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়ি চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৬ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language