গাজীপুর

গাজীপুরে যাত্রীবাহী বাসে পেট্রল ঢেলে আগুন

গাজীপুর, ০৬ নভেম্বর – বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৬ নভেম্বর) সকালে উপজেলার সুফিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কালিয়াকৈর বাসস্টেশন থেকে ছেড়ে আসা কেপি পরিবহন নামের যাত্রীবাহী বাসটি গাজীপুর যাচ্ছিল। বাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর এলাকায় পৌঁছলে চলন্ত গাড়িতেই চার-পাঁচজন যুবক দৌড়ে উঠে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান।

এ সময় গাড়িতে থাকা যাত্রীরা তাড়াহুড়ো করে নেমে পড়েন। স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। ততক্ষণে বাসটি পুড়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, সোমবার ভোরে সফিপুর এলাকায় একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে। শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

সূত্র: কালবেলা
আইএ/ ০৬ নভেম্বর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language