ঠাকুরগাঁও

সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও, ২৩ অক্টোবর – ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নুরুজ্জামান (৪৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

সোমবার (২৩ অক্টোবর) ভোরে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতী ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. তানজীর আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুজ্জামান বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই গ্রামের তসলিম উদ্দিন ছেলে।

আমজানখোর ইউনিয়নের চেয়ারম্যান মো. আকালু বলেন, নুরুজ্জামান গরু চোরাকারবারির সঙ্গে জড়িত ছিলেন। শুনেছি সোমবার রাতে ভারত সীমান্তের মধ্যে গুলি করে বিএসএফের সদস্যরা। ভারতের বিএসএফ ১৫২ সোনামতি ক্যাম্পে মরদেহ রয়েছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ২৩ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language