সাহিত্য

চিরনিদ্রায় শায়িত কবি আসাদ চৌধুরী

টরন্টো, ০৭ অক্টোবর – একুশে পদকপ্রাপ্ত ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর জানাজা কানাডার স্থানীয় সময় শুক্রবার বাদ জুমা টরন্টোর নাগেট মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

জানাজার পর কবির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য মসজিদের অভ্যন্তরে আধা ঘণ্টা রাখা হয়। সর্বসাধারণের দেখা শেষ হলে কবির মরদেহ অন্টারিও’র পিকারিং ডাফিন মেডোজ কবরস্থানে দাফন করা হয়।

কবি আসাদ চৌধুরী কানাডার স্থানীয় সময় ৫ অক্টোবর ভোর তিনটার দিকে অশোয়া শহরের লেকরিজ হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নাল ইল্লা হি ওয়াইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি গত এক বছর ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।

কবি আসাদ চৌধুরী দীর্ঘদিন কানাডার টরেন্টোতে তার একমাত্র মেয়ে নুসরাত জাহান চৌধুরীর সঙ্গে থাকতেন।

কবির জামাতা নাদিম ইকবাল জানান, কবি আসাদ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে গতমাসে তাকে কানাডার লেকরিজ হেলথ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

কবি আসাদ চৌধুরী ১৯৪৩ সালের ১১ ফেব্রুয়ারি বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জমিদার বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

আইএ/ ০৭ অক্টোবর ২০২৩


Back to top button
🌐 Read in Your Language