খুলনা

খুলনা রুটে সাড়ে চার ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

যশোর, ৩১ আগস্ট – যশোরের শেষ সীমান্ত খুলনার ফুলতলা থানাধীন বেজেরডাঙায় যাত্রীবাহী ট্রেনের ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যাওয়ার সাড়ে চার ঘণ্টা পর পুনরায় খুলনার সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার পর থেকে খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। এদিন বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেসে এ দুর্ঘটনা ঘটে। সন্ধ্যার পর খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করে।

যশোর রেলওয়ের নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস জানান, খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস যশোরের বেজেরডাঙা এলাকায় পৌছালে একটি বগির ব্রেক ব্যান (স্প্রিং) ভেঙে যায়। খুলনা থেকে উদ্ধারকারী ক্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। অবশেষে ট্রেনের দুর্ঘটনা কবলিত বগিটি ফুলতলা রেলওয়ে স্টেশনের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং লাইন ক্লিয়ার করা হয়েছে।

তিনি জানান, রাত সাড়ে ৮টার পর থেকে খুলনার সঙ্গে পুনরায় রেল যোগাযোগ শুরু হয়েছে। ট্রেনটি পুরাতন হয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ৩১ আগস্ট ২০২৩


Back to top button
🌐 Read in Your Language