জাতীয়

ভাষাসৈনিক ডা. মির্জা মাজহারুল ইসলাম করোনায় মারা গেছেন

ঢাকা, ১১ অক্টোবর- ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম (৯৩) আর নেই। আজ রোববার সকাল সোয়া ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বারডেম জেনারেল হাসপাতালের যুগ্ম পরিচালক ড. নাজিমুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

নভেল করোনাভাইরাসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন এই ভাষাসৈনিক। গত ৩০ সেপ্টেম্বর তাঁকে বারডেমের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালট্যান্ট ছিলেন অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম।

সূত্র: এনটিভি

আর/০৮:১৪/১১ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language