পঞ্চগড়

হিমালয়ের শীতল বাতাসে জবুথবু পঞ্চগড়ের জনজীবন

আব্দুর রহিম

পঞ্চগড়, ২৩ ডিসেম্বর- হিমালয়ের শীতল বাতাসে জবুথবু উত্তরের জেলা পঞ্চগড়ের জনজীবন। হাড় কাঁপানো ঠান্ডায় বিপাকে শ্রমজীবী মানুষ। দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় হেডলাইট জ্বালিয়েই চলাচল করছে যানবাহন। ভিড় বেড়েছে শীতের কাপড়ের দোকানগুলোতে। এ অবস্থায় সরকারি-বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান।

হিমালয়ের কোল ঘেঁষে উত্তরের জেলা পঞ্চগড়। পৌষের শুরুতেই তীব্র শীত ও হাড়কাঁপানো ঠান্ডা জেঁকে বসেছে জেলায়। সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। শীতের তীব্রতায় কাজে যেতে পারছেন না শ্রমজীবীরা। দিনের অধিকাংশ সময় কুয়াশাচ্ছন্ন থাকায় হেডলাইট জালিয়ে চলছে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকে।

আরও পড়ুন- ইসি বিতর্কে আলোচনায় সংবিধানের ষোড়শ সংশোধনী

গত কয়েকদিনের ঠান্ডায় বেচাকেনা বেড়েছে শহরের গরম কাপড়ের দোকানগুলোতে। এ অবস্থায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার ৫ উপজেলায় শীতার্ত মানুষের মাঝে ২১ হাজার কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা পরিষদ।

মঙ্গলবার পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language