বগুড়া

ঘরের ভেতর পুঁতে রাখা মেয়ের লাশ, মা আটক

বগুড়া, ২২ জুলাই – নিখোঁজের ২৩ দিন পর বগুড়ার ধুনটে মায়ের ঘরের মেঝে থেকে পুঁতে রাখা মর্জিনা খাতুন নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বেলা ৩টায় উপজেলার চান্দারপাড়া এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।

মর্জিনা খাতুন ওই এলাকার মৃত আব্দুল লতিফের মেয়ে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মর্জিনা খাতুনের মা রওশন আরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, স্বামীবিচ্ছিন্ন মর্জিনা তার মা, ভাই রাব্বি ও ভাইয়ের স্ত্রী নুপুরের সঙ্গে বসবাস করতেন। অভাব-অনটনের সংসারে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া বিবাদ যেনো পিছু ছাড়েনা। তিন মাস আগেও তারা মর্জিনাকে মারধর করেন। গত ৩০ জুন মর্জিনাকে শ্বাসরোধে হত্যার পর লাশ রওশন আরার ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়। পরে রওশন আরা, রাব্বি ও নুপুর বাড়ীতে তালা দিয়ে পালিয়ে যায়। হঠাৎ পরিবারের লোকজন নিরুদ্দেশ হওয়ায় গ্রামবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয় এবং এ ঘটনা তারা থানা পুলিশকে জানায়।

প্রাথমিক তদন্তে সন্দেহ হলে শনিবার সকালে নিহত মর্জিনার মাকে ঢাকা থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে রওশন আরার দেওয়া তথ্যানুয়ায়ী মর্জিনার লাশ উদ্ধার করা হয়। লাশ ময়না দতন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত রওশন আরা অসুস্থ হওয়ায় তাকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা যায়নি। আমরা এ ঘটনা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি। তবে রওশন আরার দেয়া তথ্যানুযায়ী তার মেয়ে মর্জিনার পুঁতে রাখা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২২ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language