কক্সবাজার

নেপালি পর্যটককে ছুরিকাঘাত, দুইমাস পর ছিনতাইকারী আটক

কক্সবাজার, ১৯ জুলাই – বুধবার (১৯ জুলাই) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের এসপি জিল্লুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি কক্সবাজার পৌর শহরের ঘোনাপাড়া এলাকার আমজুল ছেলে জাকির হোসেন (১৯) ।

পুলিশ জানায় গত ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার কক্সবাজার বেড়াতে আসেন। এ সময় একই দিন গাড়ি থেকে নামতেই ছিনতাইকারী দল তার সবকিছু কেড়ে নিতে গিয়ে ছুরিকাঘাত করে। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এ ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে প্রচেষ্টা চালিয়ে আসছিল।

এদিকে শহরের সব ছিনতাইকারীর ছবি সংগ্রহ করা হয়। পরে ছবি দেখে মঙ্গলবার রাতে জাকিরকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

এসপি জিল্লুর রহমান জানান, মঙ্গলবার রাতে ছিনতাইকারী জাকিরকে আটক করা হয়েছে। পরে তার ছবি নেপালি পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৯ জুলাই ২০২৩


Back to top button
🌐 Read in Your Language