খুলনা

খুলনায় ঈদের দিনে বজ্রপাতে ব্যবসায়ীর মৃত্যু

খুলনা, ২৯ জুন – খুলনার কয়রায় ঈদের দিন সকালে বজ্রপাতে বাবুল গাজী (২৯) নামের এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল উপজেলার গোবিন্দপুর গ্রামের কাদের গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে চিংড়ি ঘের থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে বাবুল গাজীর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কামাল হোসেন ঘটনার সত‌্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে বাবুল ঘটনাস্থলে মারা যান।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ জুন ২০২৩


Back to top button
🌐 Read in Your Language