সিরাজগঞ্জ
ঈদের সকালে সিরাজগঞ্জের সড়কে ঝরলো ৪ প্রাণ

সিরাজগঞ্জ, ২৯ জুন – ঈদের দিনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় চার জন মারা গেছেন।
বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ট্রাক ও পিকআপের সংঘর্ষে চারজন নিহত হন। এতে আহত হয়েছেন আরও তিন জন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিক হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
সূত্র: রাইজিংবিডি
আইএ/ ২৯ জুন ২০২৩









