গাইবান্ধা

জেঁকে বসেছে শীত, ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বাড়ছে

গাইবান্ধা, ১৪ ডিসেম্বর- অগ্রহায়ণের শেষদিকেই বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। সোমবার (১৪ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে, ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শীতের পাশাপাশি বাড়ছে ঠাণ্ডাজনিত রোগও। ২৪ ঘণ্টায় গাইবান্ধা সদর হাসপাতালে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।

বাড়ছে শীত, তার সঙ্গে পাল্লা দিয়ে দেখা দিচ্ছে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব।

গাইবান্ধা সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শীতের কারণে রোটা ভাইরাসজনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। এছাড়া জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়েও হাসপাতালে চিকিৎসা নিতে যাচ্ছেন অনেকে। সুস্থ থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার পাশাপাশি শিশুদের সুষম খাবার দেয়ার পরামর্শ চিকিৎসকদের।

গাইবান্ধা সদর হাসপাতালের পেডিয়াট্রিকস জুনিয়র কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ মন্ডল বলেন, ‘এই শীতের সময় বাচ্চাদেরকে সতর্ক রাখতে হবে এবং বাচ্চাদের উষ্ণ রাখতে হবে এবং তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে।’

হাসপাতালে নানা অব্যবস্থাপনা ও অবহেলায় দুর্ভোগ বাড়ার অভিযোগ রোগীর স্বজনদের। অবশ্য, অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষের।

এদিকে, ঘনকুয়াশায় ঢাকা পথঘাট। অন্ধকারাচ্ছন্ন থাকায় দেখে বোঝার উপায় নেই দিন কি রাত। এরমধ্যেই জীবিকার তাগিদে ছুটছেন অনেকে।

আরও পড়ুন : বিমানবন্দরে ফের ২৫০ কেজি বোমা

অগ্রহায়ণের শেষদিকেই তীব্র শীত দেখা দেওয়ায় সামনের দিনগুলো নিয়ে চিন্তিত ছিন্নমূল মানুষ।

এছাড়া শীতে জবুথবু রংপুর, নওগাঁ, পঞ্চগড়সহ উত্তরের জনপদগুলো। গরম কাপড়ের অভাবে রাস্তার পাশেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৪ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language