খুলনা

খুলনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হলেন দুইজন

খুলনা, ২৭ মে – খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৬ মে) রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন নগরীর ১৩ নম্বর ওয়ার্ডে এসএম খুরশিদ আহম্মেদ টোনা এবং ২৪ নম্বর ওয়ার্ডে জেডএ মাহমুদ ডন। তারা দুইজনই সদ্য সাবেক কাউন্সিলর।

খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন জানান, এ দুটি ওয়ার্ডে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় দুইজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

প্রসঙ্গত, এবারের কেসিসি নির্বাচনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার। ভোটকেন্দ্র ২৮৯টি এবং ভোট কক্ষ থাকবে এক হাজার ৭৩২টি। আগামী ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৭ মে ২০২৩


Back to top button
🌐 Read in Your Language