বলিউড

রাজনীতিতে আসছেন অক্ষয় কুমার!

মুম্বাই, ০৮ ডিসেম্বর- সম্প্রতি মুম্বাই সফরে গিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলিউডের প্রথম সারির কয়েকজন তারকার সঙ্গে দেখাও করেছেন তিনি। তারপর থেকেই একাধিক তারকার রাজনীতিতে আসার গুঞ্জন উঠেছে বি-টাউনে। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।

রাজনীতিতে আসার গুঞ্জনের নাম এসেছে সুপারস্টার অক্ষয় কুমারের। আদিত্যনাথের সঙ্গে তার বৈঠকের ছবিও ঘুরছে সোশ্যাল দুনিয়ায়। ওই ছবি দেখে অক্ষয় ভক্তদের মনে জোর প্রশ্ন- সত্যিই কি রাজনীতিতে আসছেন অক্ষয় কুমার?

খোঁজ নিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রী আর কেন্দ্রীয় সরকারের সঙ্গে সুসম্পর্ক রয়েছে অক্ষয়ের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও নাকি একান্ত বৈঠক করেছেন অক্ষয়। আর যোগি আদিত্যনাথের সঙ্গে বৈঠক নাকি গোপন স্থানে হয়নি। সেখানে অবাধ প্রবেশ ছিল গণমাধ্যমের।

সবমিলিয়ে অক্ষয়ের রাজনীতিতে আসার নিয়ে জোর গুঞ্জন এবং হিসাব নিকাশ চলছে বলিউডে। তবে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে অক্ষয় এখনো পরিষ্কার কিছু বলেননি। বলিউডের কেউ কেউ বলছেন, অক্ষয় চাইলেই সহজে রাজনীতে আসতে পারবেন না। কারণ তিনি কানাডিয়ান পাসপোর্টধারী।

আরও পড়ুন : যেভাবে বিবাহবার্ষিকী উদযাপন করছেন সৃজিত-মিথিলা

এর আগে বলিউড থেকে রাজনীতিতে নেমেছিলেন অমিতাভ বচ্চন, গোবিন্দ, সানি দেওলসহ আরও অনেকে। তাদের রাজনীতির ভাগ্য খুব একটা প্রশস্ত হয়নি। এ কথা অক্ষয়ের জানা। তাই অক্ষয় ভক্তদের মনে আরেক প্রশ্ন- সবকিছু জেনে সোনার ক্যারিয়ার ছেড়ে রাজনীতিতে যাবেন অক্ষয়?

অক্ষয় যাবেন কি যাবেন না- সেটি একান্তই তার ব্যাপার। তবে ভক্তদের আগ্রহ মিটবে সেদিন, যেদিন এ নায়ক অফিসিয়ালি কিছু জানাবেন। ততদিন অপেক্ষায় বি-টাউনের বাসিন্দারা

সূত্রঃ সময় নিউজ
আডি/ ০৮ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language