বলিউড

কিয়ারা, স্বরার পর বিয়ে করলেন আরেক বলিউড অভিনেত্রী

মুম্বাই, ২৪ ফেব্রুয়ারি – চুপি চুপি বিয়ে সারলেন বলিউড অভিনেত্রী মানবী গাগরু। ভালোবাসা দিবসে প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছিলেন। ফেসবুক ক্যাপশনে লিখেছিলেন— আমার গলদাচিংড়িকে খুঁজে নিয়েছি। কে তিনি? এ নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনুরাগীদের মাঝে।
সপ্তাহখানেক পার না হতেই প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরে জানা গেল কৌতুকশিল্পী তথা অভিনেতা কুমার বরুণ। তাদের দুজনকে একসঙ্গে জীবন শুরু করতে দেখে বেজায় খুশি অনুরাগীরা।

মানবী মানেই হাসির ফোয়ারা। তার উপস্থিতি দর্শককে বরাবর আনন্দ দিয়ে এসেছে।বিশেষ করে ফোর মোর শটস সিরিজ়সিদ্ধি পটেলকে কে না ভালোবাসে! এখন তারই সঙ্গে হাসির পসরা নিয়ে জুড়ে গেলেন আরও এক রসিক তারকা।

২৩ ফেব্রুয়ারি বিয়ের পর তাদের একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দিয়েছেন। সেগুলো আবারও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ফুশিয়া গোলাপি রঙের লেহেঙ্গায় দ্যুতিময়ী মানবীর চোখে চোখ রেখে দাঁড়িয়ে আছেন কুমার। তার পরনে কালো স্যুট। ছিমছাম বিয়ে সেরেছেন তারা ঘনিষ্ঠ বৃত্তে। তবে সতীর্থরা নিমন্ত্রিত ছিলেন। ফোর মোর শটসের সহ-অভিনেত্রী সায়নী গুপ্তকে দেখা গেল বিয়েবাড়িতে। ‘ট্রিপ্লিংয়ের সহকর্মীরাও হাজির ছিলেন পার্টিতে। আরও দেখা গেল পত্রলেখা, রসিকা দুগলের মতো তারকাদের।

এদিকে অনুরাগীদের ধারণা বিয়ে আগেই হয়েছিল। রিসিপশন আয়োজন করে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এ তারকা জুটি। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের অনেক তারকা। যৌথভাবে ছবি দিয়ে মানবী ও বরুণ লিখেছেন— পরিবার এবং প্রিয় বন্ধুদের উপস্থিতিতে আমরা আনুষ্ঠানিকভাবে সবটা জানালাম। আলাদা মানুষ হিসাবে আমাদের যেমন পাশে থেকেছেন, একসঙ্গে যাত্রা শুরু করার সময়ও আশা করি একইভাবে ভালোবাসবেন। আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি।

আইএ/ ২৪ ফেব্রুয়ারি ২০২৩


Back to top button
🌐 Read in Your Language