ঠাকুরগাঁও

জমি দান করলেন সাংসদ

ঠাকুরগাঁও, ২৬ নভেম্বর- ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানার এলএসডি-তে প্যাডি সাইলো নির্মাণের জন্য সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এমপি নিজের ১১০ শতক জমি খাদ্য অধিদপ্তরকে দান করেছেন। গতকাল বুধবার তিনি জমি দানের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

এমপি রমেশ চন্দ্র সেন বলেন, এই অঞ্চল কৃষি প্রধান অঞ্চল। প্যাডি সাইলো নির্মাণ হলে কৃষক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ এর সুফল পাবে।

রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ বাবু জানান, দেশব্যাপী প্যাডি সাইলো নির্মাণের অংশ হিসেবে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন ১১০ শতক জমি খাদ্য অধিদপ্তরকে দান করেছেন।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/২৬ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language