ফুটবল

‘আমি মানসিকভাবে বিধ্বস্ত, এই কষ্ট অনেক দিন বয়ে বেড়াতে হবে’

ব্রাসিলিয়া, ১১ ডিসেম্বর – কাতার বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে লাতিন পরাশক্তি ব্রাজিল। টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়া। এডুকেশন সিটি স্টেডিয়ামে হাজার হাজার ব্রাজিলিয়ান সমর্থকরা কান্নায় ভেঙে পড়ে। হেক্সা মিশন নিয়ে কাতারে এসেছিল সেলেকাওরা। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি।

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল হেরে যাওয়ার পর ব্রাজিলিয়ান ‘পোষ্টা বয়’ নেইমার কান্নায় ভেঙে পড়েন। এই হারটি একদমই মেনে নিতে পারছিলেন না, তা দেখেই বোঝা যাচ্ছিল। এত কিছুর পরও একটি বিতর্ক থেকে যাচ্ছে, নেইমার কেন টাইব্রেকারে প্রথম কিকটা নিলেন না।

ব্রাজিলের হেরে যাওয়া পর ব্যর্থতার দ্বায় নিয়ে কোচ তিতে তার ব্রাজিলিয়ান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। নেইমার এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে গোড়ালিতে চোট পেয়েছিলেন। তারপর অনেকেই ভেবেছিলেন, তিনি আর এই বিশ্বকাপে খেলতে পারবেন না। সে রাতটা আর ঘুমোতে পারেননি নেইমার। গোটা রাত কেঁদে কাটিয়েছিলেন। কিন্তু নক আউটে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামেন। গোলও করেন। কোয়ার্টার ফাইনাল তিনি একমাত্র গোল পেলেও ম্যাচটি জিততে পারেনি নেইমার।

বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর নেইমার ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, আমি মানসিক ভাবে ভেঙে পড়েছি। আমাকে পরের বিশ্বকাপে খেলতে দেখা যাবে কিনা, এই নিয়ে আমি ১০০ শতাংশ কিছু ভাবিনি। আমাকে একটু সময় দিতে হবে। আমি ঠিক জানিয়ে দেব। কিন্তু এই মুহূর্তে আমি কিছু বলার পরিস্থিতিতে নেই।

বিশ্ব ফুটবল সম্রাট পেলে ক্যান্সারে আক্রান্ত। তিনি এখন ব্রাজিলের সাও পাওলোর হাসপাতালে ভর্তি। হাসপাতাল থেকে তিনি নেইমারের উদ্দেশে যে টুইটে লেখেন, আমি রেকর্ড করেছি প্রায় ৫০ বছর আগে। এখনও কোনও ব্রাজিলিয়ান খেলোয়াড় আমরা রেকর্ডের ধারেকাছে পৌঁছতে পারেনি। একমাত্র নেইমারই আমরা রেকর্ড ছুঁয়েছে। আমি নেইমারকে অনেক কাছ থেকে দেখেছি। ওর খেলাও আমরা বেশ পছন্দ হয়েছিল।

তিনি আরও বলেন, নেইমারই পারবে আমরা রেকর্ডটা ভাঙতে। নেইমারের জন্য অবশ্যই খারাপ লাগছে। আমি চাই নেইমার আর একটা বিশ্বকাপ খেলুক। নেইমারের আরও অনেক কিছু বাকি প্রমাণ করার আছে। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেবে ব্রাজিল, আমি ভাবিনি। এইবার আমদের দলটা বেশ শক্তিশালী ছিল।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১১ ডিসেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language