বলিউড

বিয়ের ১ মাস পূর্তিতে ঘনিষ্ঠ আলিঙ্গনে নেহা-রোহন

রেদুয়ান আহম্মেদ রাহাত

মুম্বাই, ২৫ নভেম্বর- দেখতে দেখতেই নেহা-রোহনের বিয়ে একমাসে পা দিলো। আর এক মাসে পা দিতেই নেহা-রোহন দু’জনেই খুশিতে ডগমগ। সেই খুশি দু’জনেই উজাড় করে দিলেন ইনস্টাগ্রামে। এক ভিডিও আপলোড করে বিয়ের একমাস পালন করলেন নেহা ও রোহন।

নেহা ও রোহন ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। যেখানে দেখা গিয়েছে, হাতে বেলুন নিয়ে ঘরের ভেতর ঢুকছেন নেহা ও রোহন। দু’জনের চোখে চোখ, হাতে হাত। তারপর ছুটে গিয়ে জানলার সামনে দাঁড়িয়ে রোহনের ঠোঁটে ঠোঁট রাখলেন নেহা।

এই ভিডিও পোস্ট করে নেহা লিখলেন, ‘আমাদের বিয়ের একমাস বয়স। ধন্যবাদ রোহান ও তার পরিবারকে আমাকে এত ভালোবাসা দেয়ার জন্য৷ আমি দারুণ খুশি।’

অন্যদিকে রোহন তার ইনস্টাগ্রামে লিখলেন, ‘হ্যালো আমার সুন্দরী পুতুল৷ আমাদের বিয়ের এক মাস হয়ে গেল, এখনো আমি ভাবতেই পারছি না যে, তুমি একমাত্র আমার ৷ লাভ ইউ সো মাচ… আমার জীবন !’

সূত্রঃ নতুন সময়
আডি/ ২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language