সুনামগঞ্জ

হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের সমীক্ষার কাজ শুরু

সুনামগঞ্জ, ২৫ নভেম্বর- সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের জন্য জরিপ কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের ২২টি টেকনিক্যাল টিম জরিপ কাজ করবে বলে জানা যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পানি উন্নয়ন বোর্ড সিলেট এর অতিরিক্ত প্রধান প্রকৌশলীসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমীক্ষার কাজ পরিদর্শন করেন। এ সময় জানানো হয়, চলতি বছর জেলার ১০টি উপজেলার ৫২টি হাওরে পর্যায়ক্রমে ১ হাজার ৭ কিলোমিটার বাঁধে সমীক্ষার কাজ করবে পানি উন্নয়ন বোর্ড।

বাঁধের বর্তমান উচ্চতা, প্রস্থ, পানির গভীরতাসহ বিভিন্ন কারিগরি তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language