বাগেরহাট

কৃষকলীগের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে র‌্যালি

বাগেরহাট, ২৪ নভেম্বর- ধান-চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় বাগেরহাটের কচুয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে র‌্যালি করেছে কৃষকলীগ।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে কচুয়া উপজেলা কৃষক লীগের উদ্যোগে র‌্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে নেতাকর্মীরা।

র‌্যালিতে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিক, উপজেলা কৃষকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. শিকদার হাদিউজ্জামান, সহসভাপতি শিকদার মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম শিকদারসহ কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২৪ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language