এশিয়া

সু চির দলের নবনির্বাচিত এমপিকে গুলি করে হত্যা

নেপিডো, ২৩ নভেম্বর- মিয়ানমারের শান প্রদেশে নবনির্বাচিত এমপি হিথ ঝাওকে নিজ বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো পুলিশ জানতে পারেনি। তবে এ হত্যাকান্ড নিয়ে মিয়ানমারের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মিয়ানমারে গত ৮ নভেম্বর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে হিথ ঝাও বর্তমানে দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) হয়ে এমপি নির্বাচিত হন।

মিয়ানমারের গণমাধ্যমগুলো জানায়, গত শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে শান প্রদেশের খওকুমে শহরে নিজ বাড়ির সামনে দোকানে দুই মোটরসাইকেল আরোহী হিথ ঝাওয়ের

ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই হিথ ঝাও মারা যান। এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শানজুড়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বহু জায়গায় অঘোষিত কারফিউয়ের সৃষ্টি হয়।

ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে এনএলডি। এ ছাড়া এই হত্যার তীব্র নিন্দা করে একে রাজনৈতিক সহিংসতার ঘটনা বলে অভিযোগ করা হয়েছে।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/২৩ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language