ট্রাম্প সমর্থক ও বিরোধীদের মুখোমুখি অবস্থান

ওয়াশিংটন, ২২ নভেম্বর – জর্জিয়ার রাজধানী আটলান্টায় ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের মুখোমুখি অবস্থানের কারণে সংঘর্ষের শঙ্কা দেখা দিয়েছে।
এনবিসি ও ফক্স নিউজের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা থেকেই ট্রাম্প সমর্থকরা ‘ভোটচুরির’প্রতিবাদে জর্জিয়ার ক্যাপিটাল বিল্ডিং এর সামনে জড়ো হতে শুরু করে। তাদের দাবি একাধিকবার ভোট গণনা হলেও রাজ্যটিতে প্রতিবারই কারচুপি হয়েছে। এসময় গভর্নরের পদত্যাগ দাবি করেন তারা।
আরও পড়ুন : যুক্তরাষ্ট্রেই ১ কোটি ২০ লাখ ছাড়াল করোনা রোগী সংখ্যা
প্রায় একইসময় সেখানে উপস্থিত হন ট্রাম্প বিরোধীরা। তারা সেখানে গিয়েই বর্ণবাদ বিরোধী স্লোগান দিতে শুরু করেন। এর আগে ওয়াশিংটনে একই ধরণের দুটি সমাবেশ থেকে বড় ধরণের সংঘর্ষের সূত্রপাত হয়। এ কারণে আটলান্টায় নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করা হয়েছে। পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে আটলান্টা পুলিশ।
একদিন আগেই জর্জিয়ার সেক্রেটারি অব স্টেট জানান, পুণরায় ভোট গণনার পরেও সেখানে বাইডেন ১২ হাজার ২৮৪ ভোটে জয় পেয়েছেন। এটি যুক্তরাষ্ট্রের সব রাজ্যের মধ্যেই সবচেয়ে সংকীর্ণ ফলাফল।
এন এ/ ২২ নভেম্বর









