কক্সবাজার

ঘূর্ণিঝড় সিত্রাং: সেন্টমার্টিনে ভেসে এলো বিদেশি জাহাজ

কক্সবাজার, ২৪ অক্টোবর – ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে একটি মালবাহী বিদেশি বার্জ ভেসে এসেছে। সোমবার (২৪ অক্টোবর) দুপুরে বার্জটি ভেসে আসে।

দ্বীপের বাসিন্দারা জানান, বার্জটিতে অনেক কন্টেইনার এবং অন্যান্য মালামাল রয়েছে। তবে সেটি কোথা থেকে এসেছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারেননি।

সেন্টমার্টিনের ইউপি সদস্য খোরশেদ আলম জানান, ‘সাগরে ভেসে একটি বড় বার্জ ছেঁড়া দ্বীপে এসেছে। এ ছাড়া সকাল থেকে প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছপালা পড়ে গেছে এবং ঘরবাড়ির টিন ও চাল উড়ে গেছে। আমরা বিশেষ করে, দ্বীপের তীরে বসবাসকারীদের আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছি।’

তিনি জানান, ভেসে আসা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘সাগরে ভেসে একটি বিদেশি বার্জ আসার খবর স্থানীয়দের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/২৪ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language