নাটোর

নাটোর রেল স্টেশনে কর্মচারীদের ধর্মঘট, ট্রেন চলাচল বন্ধ

নাটোর, ১৬ অক্টোবর – তৃতীয় শ্রেণির রেল কর্মচারীদের ধর্মঘটের কারণে নাটোর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৬ অক্টোবর) সকাল থেকে চাকরি স্থায়ী করাসহ বিভিন্ন দাবিতে নাটোর রেল স্টেশনে ধর্মঘট শুরু করেন তৃতীয় শ্রেণির রেল কর্মচারীরা। এতে সেখান থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১৬ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language