ইউরোপ
যুক্তরাজ্যের পরবর্তী অর্থমন্ত্রী হতে পারেন জেরেমি হান্ট

লন্ডন, ১৪ অক্টোবর – প্রধানমন্ত্রী লিজ ট্রাস শুক্রবার তার অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে বরখাস্ত করেছেন। এরপরই পরই ধারণা করা হচ্ছে সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট নতুন অর্থমন্ত্রী হিসাবে কোয়াসি কোয়ার্টেং-এর স্থলাভিষিক্ত হবেন।
টাইমস পত্রিকার রাজনৈতিক সম্পাদক স্টিভেন সুইনফোর্ড টুইটারে বলেছেন, একাধিক সূত্র এখন আমাকে বলছে যে জেরেমি হান্ট নতুন চ্যান্সেলর হবেন, যদিও আমি এখনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাইনি।
এবিষয়ে জেরেমি হান্টের মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও তিনি এসএমএস বা কলের উত্তর দিচ্ছেন না।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৪ অক্টোবর ২০২২









