দক্ষিণ এশিয়া

চেন্নাইয়ে শিক্ষিকার সাথে ব্রেকআপ হওয়ায় ছাত্রের আত্মহত্যা

নয়াদিল্লী, ১৪ অক্টোবর – শিক্ষিকা তার ১৭ বছরের ছাত্রের সঙ্গে প্রেমের সম্পর্ক না রাখায় সেই কিশোর আত্মহত্যা করেছে। এই অভিযোগে ওই শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভারতের তামিলনাড়ুতে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ২০ কিলোমিটার দূরের আম্বাতুর নামের একটি গ্রামে সরকারি সহায়তা পরিচালিত একটি স্কুলে পড়াতেন ওই শিক্ষিকা। ৩ বছর আগে যখন ওই কিশোর দশম শ্রেণিতে ছিল তখন থেকেই ওই শিক্ষিকা তাকে পড়াচ্ছিলেন। ওই শিক্ষার্থী প্রায়ই তার সহপাঠীদের নিয়ে শিক্ষিকার বাড়িতে যেত।

স্থানীয় আম্বাতুরের পুলিশ পরিদর্শক জ্যোতিকালক্ষী বলেন, ‘ওই শিক্ষিকা তার বাগদান হয়ে যাওয়ায় ওই কিশোরের সঙ্গে সম্পর্ক থেকে সরে আসেন। তবে কিশোরটি সম্পর্ক চালিয়ে যেতেই আগ্রহী ছিল।’

পুলিশ আরও জানিয়েছে, ওই কিশোর মাত্র এক মাস আগে তার দ্বাদশ শ্রেণির পরীক্ষার পর আত্মহত্যা করে। তবে ওই কিশোরের মায়ের দাবি, তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে।

পুলিশের দাবি, তারা ওই কিশোরের ফোনে কিশোরের সঙ্গে শিক্ষিকার বেশ কিছু ছবি খুঁজে পেয়েছিল। সেই সূত্র ধরেই শিক্ষিকাকে গ্রেফতার করা হয়।

সূত্র: যুগান্তর
আইএ/ ১৪ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language