গাইবান্ধা
গাইবান্ধা- ৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা নির্বাচন কমিশনের

গাইবান্ধা, ১২ অক্টোবর – গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-৫ আসনের ভোট পর্যবেক্ষণের মনিটরিং সেলে বসে উপনির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে দুপুর সোয়া ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান।
সূত্র: সমকাল
এম ইউ/১২ অক্টোবর ২০২২









