ইউরোপ

ক্ষেপণাস্ত্র হামলা: লাইভ ছেড়েই ছুটলেন বিবিসির সাংবাদিক

কিয়েভ, ১১ অক্টোবর – ইউক্রেনের রাজধানী কিয়েভে বসে লাইভ দিচ্ছিলেন বিবিসির সাংবাদিক হুগো বাচেগা। ঠিক সেই সময়েই রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্র এসে পড়তে দেখা যায় তার এলাকায়। এসময় লাইভ ছেড়ে নীচে চলে যেতে বাধ্য হন ওই সাংবাদিক।

ক্রিমিয়ান সেতুতে বিস্ফোরণের পর সোমবার আবারও ইউক্রেনের নানা অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা জোরদার করেছে রাশিয়া। প্রথমবারের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভের কেন্দ্রস্থল লক্ষ্য করেও এদিন হামলা চালানো হয়।

পরবর্তীতে নিজের অভিজ্ঞতার কথা জানান হুগো বাচেগা। তিনি বলেন, আমি বিবিসির লাইভে কথা বলছিলাম। যখন বিকট আওয়াজ শুনতে পাই তখন সেন্ট মাইকেল সোনালি মঠের দিকে তাকাই। কিয়েভের আকাশে হেলিক্প্টার বা বিমান চলাচল খুবই বিরল। ফলে আকাশ থেকে যখনই কোনো শব্দ আসে তখন সেখানে মানুষের নজর চলে যায়।

তিনি আরও বলেন, আমি ওপরের দিকে তাকাই। দেখি মিসাইলের মতো কিছু একটা। এরপর বড় ধরনের বিস্ফোরণ হয়, এরপর ধোয়া বের হয়। এটি শহরের দিনিপ্রো নদীর কাছে অবস্থিত বিখ্যাত কাচের ব্রিজের দিক থেকে আসে। মঠ থেকে খুব বেশি দূর না।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ১১ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language