ঢালিউড

‘অহঙ্কার পতনের মূল’, কাকে বললেন মিম?

ঢাকা, ০৯ অক্টোবর – ক্যারিয়ারে সুসময় চলছে বিদ্যা সিনহা মিমের। ‘পরাণ’ ছবির সাফল্যের পর এবার মিমের ‘দামাল’ ছবিটি মুক্তির অপেক্ষায়। বর্তমানে ছবিটির প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন মিম। এরইমধ্যে মিমের একটি পোস্টকে ঘিরে জল্পনা ছড়িয়েছে।

১৩ ঘণ্টা আগে ফেসবুকে একটি পোস্টে মিম লিখেছেন, ‌‘অহংকার পতনের মূল… শুধু অপেক্ষা করুন এবং দেখুন’!’

শোবিজে তারকাদের মধ্যে অনেক প্রতিযোগিতা থাকে। সেই প্রতিযোগিতা থেকে দ্বন্দ্বেও জড়িয়ে পড়েন তারা। একে অন্যকে তারা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে মিম কার উদ্দেশে স্ট্যাটাসটি লিখেছেন তা জানা যায়নি।

এম ইউ/০৯ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language