আফ্রিকা

যৌথ অভিযানে আল-শাবাব শীর্ষ নেতা নিহত

মোগাদিশু, ০৩ অক্টোবর – যৌথ অভিযানে আল শাবাবের এক শীর্ষ নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে সোমালিয়া সরকার। সোমবার দেশটির দক্ষিণাঞ্চলে যৌথ বিমান হামলায় আল-শাবাবের ওই শীর্ষ নেতা নিহত হন বলে সোমালিয়া সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সাত নেতার একজন আবদুল্লাহি ইয়ারে ধরার জন্য ওয়াশিংটন তিন মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা করেছিল।

তথ্য মন্ত্রণালয়ের অনলাইনে পোস্ট করা এক বিবৃতিতে বলা হয়, উপকূলীয় শহর হারামকার কাছে সোমালি সেনাবাহিনী ও আন্তর্জাতিক বাহিনীর ড্রোন হামলায় ১ অক্টোবর হামলায় ইয়ারে নিহত হয়েছে।

এতে বলা হয়েছে, ওই নেতা ছিলেন শাবাব গ্রুপের প্রধান প্রচারক ও অন্যতম কুখ্যাত সদস্য। আল-শাবাবের একটি শক্তিশালী পরামর্শ সংস্থার কথা উল্লেখ করে মন্ত্রণালয় বলেছে শুরা কাউন্সিলের সাবেক প্রধান ও অর্থ বিষয়ক গ্রুপের পরিচালক ছিল ইয়ারে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৩ অক্টোবর ২০২২


Back to top button
🌐 Read in Your Language