সেই শহরে ব্যর্থ হয়েছে ইউক্রেন

মস্কো, ২৮ সেপ্টেম্বর – ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের রুশ-নিয়ন্ত্রিত শহর লাইমানে ইউক্রেনের হামলা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এ সময় কিয়েভের ৭০ জন সেনা নিহত হয়েছে বলেও দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবির বিষয়ে ইউক্রেনের কাছ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আল জাজিরাও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।
চলতি বছরের ২৪ ফেব্র্রুয়ারি রুশ অভিযান শুরুর প্রাক্কালে লাইমান শহরটিতে প্রায় ২০ হাজার মানুষের বসবাস ছিল। চলতি মাসের শুরুতে ইউক্রেন সেখানে বিদ্যুৎগতিতে আক্রমণ শুরু করে। সাম্প্রতিক দিনগুলোকে ইউক্রেনীয় বাহিনী শহরটি ঘেরাও করার দ্বারপ্রান্তে বলে ইউক্রেনীয় এবং রাশিয়ান বিশ্লেষকরা জানিয়েছিলেন।
সূত্র: যুগান্তর
এম ইউ/২৮ সেপ্টেম্বর ২০২২









