ইউরোপ

রাশিয়ার শাস্তি চান জেলেনস্কি, ভেটো ক্ষমতা কেড়ে নেওয়ার দাবি

নিউ ইয়র্ক, ২২ সেপ্টেম্বর – ইউক্রেনে সেনা অভিযানের ঘটনায় রাশিয়ার শাস্তির মুখোমুখি হওয়া উচিত। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে ভলোদিমির জেলেনস্কি এ কথা বলেন।

পূর্বে ধারণকৃত একটি ভিডিও ভাষণ সাধারণ পরিষদে প্রচার করা হয়। সেই ভাষণে জেলেনস্কি বিশেষ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গঠন করে রাশিয়ার সংগঠিত যুদ্ধাপরাধের বিচারের দাবি জানান।

এসময় জেলেনস্কি একটি শান্তি ফর্মুলাও বাতলে দিয়েছেন। যাতে আরও সামরিক সহায়তা চেয়েছেন তিনি এবং বিশ্বমঞ্চে রাশিয়াকে শাস্তি দেওয়ার আহ্বানও জানিয়েছেন।
এই ভাষণে অবৈধ যুদ্ধের মাধ্যমে ভয়াবহ বিপর্যয় ডেকে আনায় রাশিয়াকে দায়ী করেন জেলেনস্কি। তার দাবি, রাশিয়া শান্তি আলোচনাকে মোটেও গুরুত্ব দিচ্ছে না।

সূত্র: বিডি প্রতিদিন
আইএ/ ২২ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language