বিজ্ঞান ও প্রযুক্তি

গুগ্‌‌ল থেকে আচমকাই অ্যাকাউন্টে ঢুকল প্রায় ২ কোটি টাকা! তার পর?

ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। কিন্তু হঠাৎ গুগ্‌‌ল কেন এত টাকা পাঠাল, তা ঠাহরই করতে পারছিলেন না ওই ব্যক্তি।

এ যেন বিনা ডাকেই ঘরে ‘লক্ষ্মী’ এল! আচমকা দেখলেন গুগ্‌‌ল থেকে অ্যাকাউন্টে কয়েক কোটি টাকা ঢুকেছে! যা দেখে স্বাভাবিক ভাবেই চক্ষু চড়কগাছ এক ব্যক্তির। টাকার অঙ্কটা প্রায় ২ লক্ষ ৫০ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি টাকা। কিন্তু হঠাৎ গুগ্‌‌ল কেন এত টাকা পাঠাল, তা ঠাহরই করতে পারছিলেন না আমেরিকার ওই ব্যক্তি।
এক সঙ্গে এত টাকা পেয়ে খানিকটা ঘাবড়েও গিয়েছিলেন আমেরিকার ওমাহা প্রদেশের স্যাম কারি নামের ওই ব্যক্তি। আচমকা এমন ভাবে ‘লক্ষ্মী’লাভের এই কাহিনি গত বুধবার টুইট করেছেন। তবে এত টাকা পেয়ে উল্লসিত হননি তিনি। বরং চিন্তা বাড়িয়েছে তাঁর। তাই এক পয়সা খরচও করেননি স্যাম।

আইএ/ ১৮ সেপ্টেম্বর ২০২২

Back to top button
🌐 Read in Your Language