জানা-অজানা

অনাহারের মুখে বিশ্বের প্রায় ৩৫ কোটি মানুষ: জাতিসংঘ

জাতিসংঘের খাদ্য কর্মসূচির প্রধান সতর্ক করে বলেছেন বিশ্বের ৩৪ কোটি ৫০ লাখ মানুষ অনাহারের মুখোমুখি হতে যাচ্ছে। যার মধ্যে ৭ কোটি মানুষ প্রত্যক্ষভাবে ইউক্রেন যুদ্ধের প্রভাবের শিকার হয়েছে।

জাতিসংঘের খাদ্য কর্মসূচির নির্বাহী পরিচালক ডেভিড বিসলে নিরাপত্তা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার বলেছেন, ৮২ দেশে ৩৪ কোটি ৫০ লাখ মানুষ খাদ্য সঙ্কটে ভুগছে। করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে তা দুইগুণের বেশি।

তিনি জানিয়েছেন, এরমধ্যে ৪৫ দেশের ৫ কোটি মানুষ ভয়াবহ পর্যায়ের অপুষ্টিতে ভুগছে এবং দুর্ভিক্ষ তাদের কাছ থেকে খুব একটা দূরে নয়।
ডেভিড বিসলে বলেন, ‘আগে ছিল ক্ষুধার ঢেউ এখন ক্ষুধার সুনামি চলছে।’ তার দাবি, করোনা মহামারি, সংঘাত, জলবায়ু পরিবর্তন, জ্বালানির দাম বৃদ্ধি ও ইউক্রেন রাশিয়া সংঘাতের কারণেই বিশ্বে বাড়ছে অনাহারি মানুষের সংখ্যা।

২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন অভিযানের পর খাদ্য, জ্বালানি ও সারে দাম বেড়ে যাওয়া ৭ কোটি মানুষ এখন অনাহারের দ্বারপ্রান্তে এমনটাই জানিয়েছেন বিসলে।

আইএ/ ১৬ সেপ্টেম্বর ২০২২


Back to top button
🌐 Read in Your Language