পঞ্চগড়

পঞ্চগড়ে অকশন মার্কেট চালুর দাবি চা-চাষিদের

আব্দুর রহিম

পঞ্চগড়, ১৭ নভেম্বর- পার্বত্য অঞ্চল ও সিলেটের পর দেশের তৃতীয় চা অঞ্চল পঞ্চগড়। সমতল ভূমিতে চা চাষ করে জেলার অর্থনৈতিক দৃশ্যপট পাল্টে গেছে। উৎপাদিত চায়ের মান উন্নত হওয়ায় ইতোমধ্যে এই চা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করেছে। এ অবস্থায় জেলায় অকশন মার্কেট করার দাবি জানিয়েছেন চাষিরা।

একসময়ের পতিত জমি এখন চায়ের সবুজ পাতায় আচ্ছাদিত। উৎপাদন হচ্ছে উন্নতমানের দার্জিলিং জাতের চা। পঞ্চগড়ের উৎপাদিত চা এখন আন্তর্জাতিক বাজারেও প্রবেশ করেছে। প্রতি ৪০ দিন পরপর পাতা সংগ্রহ করে সরাসরি চা কারখানায় বিক্রি করার সুযোগ থাকায় চাষিরা লাভবান হচ্ছেন। তারা জানান, নগদে তাদের কাছ থেকে চা পাতা কিনছেন কারখানা কর্তৃপক্ষ। তবে, এখানে অকশন মার্কেট চালুর দাবি তাদের।

এখানে বড় ও মাঝারি বাগানের পাশাপাশি ক্ষুদ্র চা চাষও বেড়েছে কয়েক গুণ। উৎপাদিত চা প্রক্রিয়াজাত করতে বেসরকারিভাবে ১৮টি চা কারখানা সরাসরি চাষিদের কাছ থেকে চা পাতা কিনছে। তেতুঁলিয়ার গ্রিন কেয়ার অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক মনজুরুল আলম মনজু ম্যানেজার জানান, সরকার যে দাম নির্ধারণ করে দিয়েছে তা ঠিক আছে। তাদের পাশাপাশি চাষিরা বেশ লাভবান হচ্ছেন।

চলতি মৌসুমে ১ কোটি কেজি চা উৎপাদনের আশা প্রকাশ করছে চা বোর্ড কৃর্তপক্ষ। পঞ্চগড় চা বোর্ডের প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন জানান, ২০১৯ সালে ৯৫.৯৯ লাখ কেজি চা উৎপাদিত হয়েছে। তাদের প্রত্যাশা এবারের উৎপাদন এক কোটি কেজি ছাড়িয়ে যাবে।

জেলার সাড়ে ৮ হাজার একর জমিতে গত বছর ৯৫ লাখ ৪৯ হাজার কেজি চা উৎপাদিত হয়।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language