বিজ্ঞান ও প্রযুক্তি

মেসেঞ্জারে ‘ভ্যানিশ মোড’

বার্তা পাঠানোর পর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। সম্প্রতি হোয়াটসঅ্যাপে এ ধরনের ফিচার চালু করেছে ফেসবুক। এবার ফেসবুক মেসঞ্জারে ‘ভ্যানিশ মোড’ চালুর করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ফেসবুকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা শিগগির ইনস্টাগ্রামেও এ ধরনের ভ্যানিশ মোড চালু করবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা পাঠানোর পর তা মুছে ফেলার ফিচারটি আগে থেকেই স্ন্যাপচ্যাটে চালু আছে। তবে তা হোয়াটসঅ্যাপের ডিসঅ্যাপেয়ারিং মেসেজ ফিচারের তুলনায় আলাদা। যখন ফিচারটি চালু করা হয়, তখন বার্তা প্রাপক তা চ্যাট অপশনে দেখতে পান। এরপর তিনি চ্যাট অপশন বন্ধ করে দিলেই বার্তাটি মুছে যাবে। অন্যদিকে, হোয়াটসঅ্যাপে ওই বার্তাটি ৭দিন থাকে। এরপর তা স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।

ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভ্যানিশ মোডের সুবিধা পেতে প্রাপক ও প্রেরক দুজনকেই ফিচারটি চালু করতে হবে। এ মোড চালু থাকা অবস্থায় কেউ স্ক্রিনশট নিলেও তার নোটিফিকেশন পাওয়া যাবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে মেসেঞ্জারে ভ্যানিশ মোড চালু করতে শুরু করেছে ফেসবুক। শিগগিরই ইনস্টাগ্রামেও এ সুবিধা চালু হয়ে যাবে।

ফেসবুক এ বছর ভার্চুয়াল দীপাবলি উদযাপনে নতুন ফিচার এনেছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন অ্যাভাটার ও ব্যক্তিগত অভিনন্দন বার্তা পাঠানোর বিষয়টি।

সূত্রঃ প্রথম আলো
আডি/ ১৭ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language