ইউরোপ

স্পেনে তীব্র দাবদাহে ৮৪ জনের মৃত্যু

মাদ্রিদ, ১৬ জুলাই – স্পেনে দ্বিতীয় দফায় তিন দিনের দাবদাহে ৮৪ জন লোক প্রাণ হারিয়েছেন। কার্লোস তৃতীয় হেলথ ইনস্টিটিউট গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়কে এ তথ্য জানায়।

হেলথ ইনস্টিটিউটের রিপোর্টে বলা হয়, গত ১০ জুলাই থেকে ১২ জুলাইয়ের মধ্যে তীব্র দাবদাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির বিশাল অংশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকি এ সময়ের মধ্যে দেশটির দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। দাবদাহ আরও এক সপ্তাহ অব্যাহত থাকবে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ জুন থেকে ২০ জুন দাবদাহে দেশব্যাপী ৮২৯ জনের মৃত্যু হয়েছে। তখন তাপমাত্রা ছিল ৪৪.৫ ডিগ্রি সেলসিয়াস। কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের বেশি বেশি পানি পান করতে বলেছে। এ ছাড়া অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকার পাশাপাশি যতটা সম্ভব বাড়িতে থাকার পরামর্শ দিয়েছে।

এন এ/ ১৬ জুলাই


Back to top button
🌐 Read in Your Language