উত্তর আমেরিকা

মেক্সিকোতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

মেক্সিকো সিটি, ১৬ জুলাই – মেক্সিকোর উত্তরপশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যে নৌবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার নৌবাহিনীর কর্মকর্তারা এক বিবৃতিতে জানিয়েছেন, মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় একটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই হেলিকপ্টারে ১৫ জন যাত্রী ছিল এবং বেঁচে যাওয়া এক জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

নৌবাহিনী জানিয়েছে, বিধ্বস্তের কারণ জানতে অনুসন্ধান চলছে, তবে এখনও দুর্ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার, নৌবাহিনী ড্রাগ লর্ড রাফায়েল ক্যারো কুইন্টেরোকে আটক করেছে। তবে এই ঘটনার সঙ্গে কুইন্টেরোর গ্রেপ্তারের কোনো সম্পর্ক আছে কি না, তা এখনও জানা যায়নি।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৬ জুলাই ২০২২


Back to top button
🌐 Read in Your Language