যশোর
অস্ত্রসহ ইউপি মেম্বার আটক

যশোর, ২৪ জুন – মাগুরার শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার খন্দাকার মামুনকে (৩২) অস্ত্রসহ আটক করেছে র্যাব যশোর ক্যাম্পের সদস্যরা। তিনি ওই গ্রামের মৃত খন্দকার শাহাদৎ হোসেনের ছেলে।
শুক্রবার তাকে শালিখা থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় শালিখা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়নের পুলুম বাজারের পূর্ব পাশের কবরস্থানের সামনে থেকে তাকে আটক করে র্যাব সদস্যরা। পরে তার কাছ থেকে একটি ওয়ান স্যুটারগান উদ্ধার করা হয়।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৪ জুন









