উত্তর আমেরিকা

পরাজয়ের পর প্রথমবার জনসম্মুখে ট্রাম্প

ওয়াশিংটন, ১২ নভেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে পরাজয়ের পর প্রথমবারের মত জনসম্মুখে এসেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নির্বাচনের ফলের দিন গত শনিবার থেকে লোকচক্ষুর অনেকটা আড়ালেই ছিলেন ট্রাম্প। তবে বিভিন্ন টুইট বার্তায় তিনি এখনো দাবি করছেন, নির্বাচনে কারচুপি হয়েছে।

যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেনাদের শ্রদ্ধা জানানোর দিবস ‘ভেটারেনস ডে’। অনুষ্ঠানে অংশ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের আর্লিংটন সামরিক কবরস্থানে যান ট্রাম্প। সে সময় ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স তার সঙ্গে ছিলেন।

অপরদিকে, জো বাইডেন ভেটারেনস ডের অনুষ্ঠানে অংশ নেন ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায়।

সূত্রঃবিবিসি
আডি/ ১২ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language