ইউরোপ

রাশিয়ায় নতুন নামে ম্যাকডোনাল্ডস

মস্কো, ১২ জুন – রাশিয়ায় নতুন নাম ও মালিকানায় নতুন করে কার্যক্রম শুরু করতে যাচ্ছে মার্কিন ফাস্ট ফুড চেইন ম্যাকডোনাল্ডস। এরইমধ্যে লোগো প্রকাশ করেছে রুশ ফাস্ট ফুড চেইনটি।

আজ রবিবার থেকে নতুন নামে ম্যাকডোনাল্ডসের রেস্তোরাঁ চালু হবে মস্কোর পুশকিন স্কয়ারে।

১৯৯০ সালের জানুয়ারিতে এই পুশকিন স্কয়ারেই ম্যাকডোনাল্ডস প্রথম তাদের কার্যক্রম শুরু করেছিল।
এর আগে ইউক্রেনে যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ায় ব্যবসা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিল ম্যাকডোনাল্ডস। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় নিজেদের সকল রেস্টুরেন্ট বিক্রির সিদ্ধান্ত নেয় কোম্পানিটি।

নতুন করে ব্যবসা শুরুর জন্য নতুন লোগো উন্মোচন করা হলেও নতুন নামটি গোপনই রাখা হয়েছে।

নতুন এই ফুড চেইনটির লোগোতে দেখা যাচ্ছে দুটি সরল রেখা এবং একটি বৃত্ত। এর মাধ্যমে বার্গার এবং ফ্রেঞ্চ ফ্রাইকে বুঝানো হয়েছে বলে দাবি কোম্পানিটির। এ সপ্তাহে প্রাথমিকভাবে ১৫টি রেস্টুরেন্ট চালু করবে তারা।

সূত্র: বিডি-প্রতিদিন
এম ইউ/১২ জুন ২০২২


Back to top button
🌐 Read in Your Language