বিচিত্রতা

মোনালিসা ছবিতে কেক লেপে দিলেন ছদ্মবেশী যুবক

লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা প্রখ্যাত মোনালিসার ছবির ওপর কেক লেপে দিয়েছেন এক যুবক। এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে প্যারিসের ল্যুভ জাদুঘরে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে জড়িত। জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেই এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। তবে ‘বুলেটপ্রুফ’ কাচ দিয়ে ঢাকা থাকায় অক্ষতই রয়েছে ছবিটি। খবর আল-জাজিরার।

মোনালিসার ছবিটি দেখতে প্রতিদিন দেশ-বিদেশ থেকে ছুটে আসেন অজস্র মানুষ। প্যারিসের ল্যুভ মিউজিয়ামের একটি একক ঘরে রাখা রয়েছে ছবিটি। ঘরভর্তি মানুষের সামনেই হুইলচেয়ারে বসে থাকা এক বৃদ্ধ আচমকা লাফিয়ে উঠে কেক মাখিয়ে দেন ছবিটির ওপর। এ সময় নিরাপত্তা রক্ষীরা এসে তাঁকে ধরে ফেলতেই দেখা যায় পুরোটাই ছদ্মবেশ!

বৃদ্ধের বেশ ধরে কাণ্ডটি ঘটিয়েছেন এক যুবক। ধরা পড়তেই তাঁকে চিৎকার করে বলতে শোনা যায়, কিছু মানুষ পৃথিবীকে ধ্বংস করে দিতে উদ্যত, সেটা নিয়ে ভাবুন। সব শিল্পীই পৃথিবীর কথা বলে গেছেন। তবে এ ঘটনায় মিউজিয়ামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এম ইউ


Back to top button
🌐 Read in Your Language