গোপালগঞ্জ

গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভায় মেয়র প্রার্থীসহ ১১ জনের প্রার্থীতা প্রত্যাহার

গোপালগঞ্জ, ২৬ মে – গোপালগঞ্জ ও মুকসুদপুর পৌরসভা নির্বাচনে একজন মেয়র প্রার্থীসহ ১১ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে এখন ১০ জন মেয়র প্রার্থী, সাধারণ কাউন্সিলর প্রার্থী ৬০ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২১ জন প্রার্থী ভোটযুদ্ধে নামবেন। এছাড়া ৮ নং ওয়ার্ডে এবাদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে মুকসুদপুর পৌরসভায় মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১৫ জুন এই দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামীকাল শুক্রবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হবে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৬ মে


Back to top button
🌐 Read in Your Language