ন্যাটো নিয়ে আলোচনায় পুতিন কোনো হুমকি দেননি: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট

হেলসিঙ্কি, ১৫ মে – ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো জানিয়েছেন, ন্যাটোর সদস্য হওয়া নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার সময় তিনি কোনা ধরনের হুমকি পাননি।
সিএনএনের সঙ্গে এক সাক্ষাৎকারে সাউলি নিনিস্তো বলেন, তিনি (পুতিন) নিশ্চিত করেছেন এটাকে তিনি ভুল মনে করছেন। “আমরা আপনাকে হুমকি দিচ্ছি না”। সব মিলিয়ে আমি বলতে চাই, আলোচনা ছিল শান্ত এবং সতেজ। রোববার এই খবর দিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
এর আগে শনিবার সাউলি নিনিস্তোর সঙ্গে ভ্লাদিমির পুতিনের ফোনে ওই কথোপকথন হয়। এই ব্যাপারে রোববার ফিনল্যান্ডের রাজধানী হেলসিনকিতে সাউলি নিনিস্তো বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে, ন্যাটো সদস্যপদের ফলে ভূগোলের কোনো পরিবর্তন হবে না এবং সদস্য হওয়ার পরও রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ডের বিশাল জল ও স্থল সীমান্ত থাকবে।
এই ক্ষেত্রে তিনি ন্যাটো সদস্য নরওয়ের উদাহরণ টানেন। রাশিয়ার সঙ্গে দেশটির সীমান্ত আছে এবং ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সঙ্গে কাজের সম্পর্ক অব্যাহত রয়েছে দেশটির।
সূত্র: সমকাল
এম ইউ/১৫ মে ২০২২









