ইউরোপ

রাশিয়ার বিজয় দিবসের ভাষণে কোনো ‘প্রলয়’ সংকেত দেননি পুতিন

মস্কো, ০৯ মে – ধারণা করা হচ্ছিলো রাশিয়ার বিজয় দিবসে পশ্চিমা বিশ্বকে ভয়াবহ সংকেত পাঠাবেন ভ্লাদিমির পুতিন। কিন্তু সোমবার মস্কোর রেড স্কয়ারে অনুষ্ঠিত বিজয় দিবসের প্যারেডে দেয়া ভাষণে বড় কোনো ঘোষণা দেননি তিনি।

মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের নাৎসি জার্মানির বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের জয়কে বিজয় দিবস হিসেবে পালন করে রাশিয়া।
বিবিসি সূত্রে জানা যায়, ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে নায্যতা দেয়ার চেষ্টা করেছেন, রাশিয়ার সীমান্তে নেটো ও ইউক্রেন হুমকি তৈরি করছিলো। যা মস্কোর কাছে গ্রহণযোগ্য ছিলো না বলে দাবি করেন তিনি।

পুতিন বলেন, রাশিয়া ন্যায্য আপসের জন্য ইউরোপকে আহ্বান জানিয়েছিলো, কিন্তু তারা আমাদের কথা শোনেনি। বরং তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসে একটি শাস্তিমূলক অভিযান চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলো। এখন রাশিয়া সেখানে অভিযান চালাচ্ছে।

অনুষ্ঠানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ও দানবাসে নিহত রাশিয়ার সেনাদের জন্য এক মিনিট নিরবতা পালনের আহ্বান জানান পুতিন।

তার ভাষণ শেষ হওয়ার পর মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে উপস্থিত কয়েক হাজার সেনা উল্লাস প্রকাশ করেন। এরপর কামান থেকে তোপ দাগানো ও রাশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৯ মে ২০২২


Back to top button
🌐 Read in Your Language