কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৪শর বেশি রোহিঙ্গা আটক

কক্সবাজার, ০৪ মে – কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গা আটক করেছে পুলিশ। বুধবার দুই ঘণ্টা ধরে সৈকতের বিভিন্ন অংশে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সৈকতে অভিযান চালিয়ে সাড়ে চার শতাধিক রোহিঙ্গা নারী, পুরুশ ও শিশুকে আটক করা হয়। এরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের এখন কক্সবাজার সদর থানা রাখা হয়েছে। যাচাই-বাছাই শেষে শরণার্থী কমিশনের মাধ্যমে তাদের নিজ নিজ ক্যাম্পে পাঠানো হবে।

আটককৃতরা টেকনাফ ও উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে সৈকতে ঘুরতে এসেছিল বলেও জানান রফিকুল ইসলাম।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম এস, ০৪ মে

Back to top button
🌐 Read in Your Language