মৌলভীবাজার

মৌলভীবাজারে শতাধিক পরিবারে ঈদ উদযাপন

মৌলভীবাজার, ০২ মে – সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারের শতাধিক পরিবারের মুসল্লিরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন। এ সময় নামাজে স্থানীয় এলাকার বাসিন্দারা ছাড়াও দেশের বিভিন্ন এলাকা থেকে আসা নারী ও পুরুষরা অংশ নেন।

সোমবার (২ মে) সকালে মৌলভীবাজার শহরের সার্কিট হাউস এলাকার আহমেদ শাবিস্তা নামক একটি বাসায় এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় নামাজে ইমামতি করেন আব্দুল মাওফিক চৌধুরী (পীর সাহেব, উজান্ডি)। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশে মোনাজাত করা হয়।

ইমাম আব্দুল মাওফিক চৌধুরী বলেন, আমরা শুধু সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, বিশ্ব মুসলমানদের সঙ্গে ঈদ উদযাপন করেছি। ইজমার ভিত্তিতে আজ শাওয়াল মাসের এক তারিখ। ঈদ এক তারিখেই করতে হবে।

প্রসঙ্গত, গত দেড় যুগ ধরে মৌলভীবাজার সার্কিট হাউস এলাকায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এ ছাড়া বিচ্ছিন্নভাবে মৌলভীবাজার জেলা কুলাউড়াসহ বিভিন্ন এলাকায় আগাম ঈদ উদযাপিত হয়।

সূত্র : আরটিভি
এম এস, ০২ মে


Back to top button
🌐 Read in Your Language