ইউরোপ

কিয়েভে হামলার লক্ষ্য জাতিসংঘকে অপমান করা: জেলেনস্কি

কিয়েভ, ২৯ এপ্রিল – জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে দেখা করতে কিয়েভে যান।

আর তিনি রাজধানী কিয়েভে থাকা অবস্থায় সেখানে মিসাইল হামলা হয়। শুক্রবার এ হামলার দায় স্বীকার করে রাশিয়া জানায়, তারা একটি মিসাইল কারখানায় হামলা চালিয়েছে।

জাতিসংঘের মহাসচিব উপস্থিত থাকা অবস্থায় কিয়েভে হামলা চালানোর বিষয়টিকে তীব্র সমালোচনা করেছেন জেলেনস্কি।

তিনি জানিয়েছেন, জাতিসংঘকে অপমান করতে এমন হামলা চালিয়েছে রাশিয়া।

জেলেনস্কি বলেন, রাশিয়ার এমন হামলাই প্রমাণ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি তাদের মনোভাব কেমন।

রাশিয়ার নেতাদের সমালোচনা করে জেলেনস্কি বলেন, রাশিয়া জাতিসংঘ ও এর সঙ্গে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে অপমান করার চেষ্টা করছে।

জেলেনস্কি বলেন, রাশিয়ার এমন কাণ্ডের জন্য তাদের কঠোর ও যথাযথ জবাব দিতে হবে।

জেলেনস্কি বলেন, আমরা ভাবতে পারি না এ যুদ্ধ থেমে গেছে। আমাদের এখনো লড়তে হবে। আমাদের দখলদারদের দেশ থেকে তাড়াতে হবে।

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ব্যর্থতার দায় স্বীকার করেন। তিনি বলেন, যুদ্ধ শুরু হওয়া আটকাতে ও তা শেষ করতে ব্যর্থ হয়েছে নিরাপত্তা পরিষদ।

সূত্র: যুগান্তর
এম ইউ/২৯ এপ্রিল ২০২২


Back to top button
🌐 Read in Your Language